1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ নিহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৯০ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে মা-মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ আগষ্ট রোববার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলো— রাণীশংকৈলে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), মেয়ে সাথী আক্তার (১৪) ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।
নিহত মেরিনার স্বামী সৈয়দ আলীর বরাত দিয়ে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব জানান, সকাল থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ধানখেতে নিড়ানির কাজ করছিলেন সৈয়দ আলী। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে ফসলের মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে, আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, আব্দুল আলিম ধানখেতে নিড়ানির কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ায় পথেই বজ্রপাত মারা যায় আব্দুল আলিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net