1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে আনোয়ারা ত্রাণ চাওয়ায় বৃদ্ধাকে লাথি মারার অভিযোগ,মহিলা মেম্বারের স্বামীর দাপটের শেষ নেই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে আনোয়ারা ত্রাণ চাওয়ায় বৃদ্ধাকে লাথি মারার অভিযোগ,মহিলা মেম্বারের স্বামীর দাপটের শেষ নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩০২ বার

বদরুল হকঃ চট্টগ্রাম আনোয়ারা উপজেলা মহিলা মেম্বারের বাড়িতে ত্রাণ চাইতে আসা ৪৫ বছর বয়সী এক মহিলাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি তাকে মহিলা মেম্বারের স্বামী থাপ্পড় মারার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) আমানউল্লাহপাড়া ৯নং ওযার্ডে মহিলা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে থাকা কুলছুমা বেগম (৪৫) কিছু ত্রাণের আশায় দুপুরে মহিলা মেম্বারের বাড়িতে গেলে মহিলা মেম্বারের স্বামী ত্রাণ না দিয়ে উল্টো গলা ধাক্কা দিয়ে বের করে দেন। কাকুতিমিনতি করায় থাপ্পড় দেওয়ার অভিযোগ পাওয়া যায়। প্রত্যেক্ষসূত্রে জানান, ২৫শে এপ্রিল, বেলা সাড়ে ১২টার দিকে ১নং বৈরাগ ইউনিয়নের ৭,৮,৯ নং ওযার্ডের সংরক্ষিত ইউপি সদস্য কুলছুমার বাড়ীতে ত্রাণ দেওয়া হচ্ছে শুনে এলাকার ত্রাণ চাওয়া কুলছুমা বেগম মহিলা মেম্বারের বাড়িতে গিয়ে তাকে ত্রাণ সহযোগিতা করার কথা বলেন। এসময় মেম্বারের স্বামী আব্দুল আজিজ তাকে কে পাঠিঁয়েছে জিজ্ঞাসা করেন, মহিলা বলেন এলাকার মেম্বার আমাকে পাঠিঁয়েছে, সেটার শুনার পর মেম্বারের স্বামী বলেন তালিকায় তোমার নাম নেই। মহিলা বলেন,ভোটের সময় আমাদের দরকার হয় আর ভোট চলে গেলে আমাদেরকে গণনায় করেন না,দেখি আর কোন সময় আমদের প্রয়োজন হয় কিনা। একথা বলে চলে আসার সময় মহিলা মেম্বারের স্বামী আবদুল আজিজ মহিলাকে গলা ধাক্কা দিয়ে বের করে চড় থাপ্পর মারতে থাকে। এঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী মহিলা। এবিষয়ে সংরক্ষিত ইউপি সদস্য কুলছুমা বেগমের কাছেঁ জানতে চাইলে তিনি বলেন,এটা পরিকল্পিতভাবে আমার স্বামী ও আমাকে হেনাস্তা করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে। এব্যাপারে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, এঘটনায় একটা অভিযোগ পাওয়াগেছে তদন্তকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য ১নং বৈরাগ ইউনিয়নের উক্ত মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে অহরহ অভিযোগ তুলেছে ভুক্তভোগী এলাকাবাসীরা। তিনি বিধবা ভাতা,বয়স্কভাতা বই করে দেবে বলে উৎকোচ গ্রহণ করেছে অনেকের থেকে। এবং দরিদ্র ও কর্মসংস্থানের নামে শ্রমিকদের তালিকায় নিজের স্বামী, দেবর, নিজ পরিবারের সদস্যদের নাম দিয়ে শ্রমিকদের টাকা মারার অভিযোগ পাওয়াগেছে। এবং ওয়ারিশ সনদ থেকে ওয়ারিশ বাদ দিয়ে সনদ দেওয়া সহ অহরহ অভিযোগ তুুুলেছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net