ঢাকা   ০৬:৫৪:৩৯ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

নবীনগরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মামুন অর রশীদের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশীদ নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নবীনগর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় সভায় সমসাময়িক বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম মামুন বলেন, “যদি দল আমাকে নমিনেশন দেয় তাহলে আমি বিএনপির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে নবীনগরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবো।”

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাদেকুল হক সাদির, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরু মিয়া, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব আনোয়ার খান, বিএনপি নেতা রাজন দেব, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি