ঢাকা   ০৯:৫৮:৫৫ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদখাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪৯১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে ফ্যাসিস্ট হাসিনার আমলে সৃষ্ট সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্য মুখোশ বাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার-শাস্তি ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে আগামীকাল

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ বুধবার (৩০ অক্টোবর) ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা উক্ত কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, আজ সকাল ১০টার দিকে হাসিনার আমলে সৃষ্ট সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিন জন কর্মী (সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা) ঘটনাস্থলে নিহত হন।

বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের এখনো হাসিনা সরকারের নিয়োজিত সেনা কর্মকর্তারা মদদ দিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর মদদে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ইউপিডিএফ নেতা-কর্মী হত্যায় মেতে উঠেছে। এর আগে গত বছর এই সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

বিবৃতিতে অংগ্য মারমা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও পার্বত্য চট্টগ্রামে হাসিনার আমলে সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ যেমন নেওয়া হয়নি একইভাবে প্রত্যাহার করা হয়নি হাসিনার আমলে খুন-গুমে জড়িত সেনা কর্মকর্তাদেরও। ফলে তারা আবারো একই খুন-খারাবির নেশায় মেতে উঠেছে।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সাথে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, হাসিনার আমলে নিয়োজিত ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান।

অংগ্য মারমা আগামীকাল খাগড়াছড়ি জেলায় ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি