1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

ঈদগাঁওতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪০৫ বার

মোঃ ওসমান গনি (ইলি),কক্সবাজার:

কক্সবাজার ঈদগাঁওতে প্রত্যাশীর আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে (সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন, এসডিসি) পরিচালিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় সিমস প্রকল্পের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধি , জিএমসি, মাইগ্রেশন ফোরাম ও অভিবাসন সংশ্লিষ্টদের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।

(৬ নভেম্বর) বুধবার সকাল জালালাবাদ ইউনিয়ন এ ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর উপস্থিতিতে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা কোঃ অঃ মোঃ আজগর আলী। এসময় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার,তৌহিদা জান্নাত শিমু ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি (ইলি)। মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কার্যক্রমের জন্য সিমস্ প্রজেক্ট- প্রত্যাশীকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন- মাঠ পর্যায়ে কার্যক্রমের ফলে প্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতন হওয়ার প্রবণতা দৃশ্যমান হয়েছে।

এছাড়া উপস্থিত সকলে জেনে বুঝে বিদেশে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং প্রান্তিক পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতের জন্য একযোগে কাজ করবেন বলে একমত পোষণ করেন। অনুষ্ঠানের সভাপতি বলেন- জেনে বুঝে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কোন বিকল্প নেই। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে একযোগে কাজ করে যাব। এ ওরিয়েন্টেশনে ফিল্ড অফিসার রোজিনা আক্তার রিয়া ও আব্দুল ওয়াহাব শিমু,ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ,মুজিবুর রহমান,নুরুল হুদা, আবু সাহলে,আবুল কাশেম,আবুতাহের,মোবারক হোসেন,রাশিদা বেগম,তাসলিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, গণমাধ্যম কর্মী, লোকাল লিডার এবং জিএমসি কমিটির সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net