ঢাকা   ০২:৪৮:৩৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এক মাসের মধ্যে Constituent Assembly নির্বাচন করার জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৭৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রেস বিজ্ঞপ্তি

ড. মুহম্মদ ইউনুসকে লক্ষ্য করে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক বলেছেন, আপনার সরকার, আপনার উপদেষ্টা পরিষদ ও আপনার সরকারের কার্যক্রমকে বৈধতা দেয়ার কাজটি দ্রুত করতে হবে। তবেই কেউ এ বিষয়ে কথা বলতে সাহস দেখাতে পারবে-না।

এক মাসের মধ্যে Constituent Assembly নির্বাচন দিন। ৬৪ জেলা থেকে ৬৪ জন Constituent Assembly Member নির্বাচন করে, তাদের হাতে নতুন সংবিধান রচনার দায়িত্ব দিন। সাংবিধানিক কমিশনের রিপোর্ট খসড়া হিসেবে কাজে লাগান।
আলোচ্য নির্বাচনে আপনার সরকার, আপনার উপদেষ্টা পরিষদ ও তাদের কার্যক্রম ও অন্তর্বর্তী সরকারের সময়কালও নির্ধারণ করে নিতে পারবেন।
এ কাজটি করলেই, যারা বড় গলায় বলছে, আপনারা সংস্কার করার কে, আপনারা সংবিধান রচনা করার কে, তাদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার সরকার বুক ফুলিয়ে সংস্কার কাজ করতে পারবে।
নতুন সংবিধানের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি, আপনার উপদেষ্টা পরিষদ ও অভ্যুত্থানকারীদের সকল ভবিষ্যৎ পরিকল্পনা সাংবিধানে অন্তর্ভুক্ত করে, সাংবিধানিক প্রক্রিয়ায় সব কিছু গুছানো সম্ভব।
পাশাপাশি একথাও তুলে ধরুন যে, বাংলাদেশের সংবিধান সাংবিধানিক প্রক্রিয়ায় প্রণীত না-হওয়ার প্রেক্ষাপটে নতুন সংবিধান রচনা আবশ্যক। ১৯৭০ সালে পাকিস্তান Assembly Member নির্বাচিতরা, বাংলাদেশের সংবিধান রচনার mandate-প্রাপ্ত ছিলেন-না। সংবিধান রচনা করার জন্য Constituent Assembly গঠন না-করেই, অসাংবিধানিক প্রক্রিয়ার ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন করে, যা আমরা গ্রহণ করতে পারি-না।
সাংবিধানিক শক্তি ধারণ করে কাজ করার প্রভিশনকে পুরোপুরি কাজে লাগানোর জন্য জনাব এম এ বার্ণিক ড. মুহম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি