1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনা থেকে একদিনে ৭ জন সুস্থ, মোট ১৪ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে করোনা থেকে একদিনে ৭ জন সুস্থ, মোট ১৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৬৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বৃহস্প্রতিবার (২৯ এপ্রিল) একদিনে ৭ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে রয়েছেন তিনজন চিকিৎসক, একজন পুলিশ কর্মকর্তা, একজন ডিপ্লোমা ডেন্টাল এবং দুইজন গৃহিণী। ৬ জনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি একজন ভৈরব থেকে সুস্থ হয়েছেন।

এর আগে জেলায় আরো সাতজন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) চারজন, মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস থেকে মোট ১৪ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৬ জন চিকিৎসক ও দুই জন পুলিশের এসআই রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৭ জনকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে।

তারা হলেন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ডা. আলেয়া ফেরদৌস তন্বি ও ডা. তানভীর রহমান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কিশোর কুমার ধর, ভৈরব থানার এসআই দেলোয়ার হোসেন পাটোয়ারী, কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার জবা ভৌমিক (৬০) ও চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দপুরের রকি (২২) এবং অষ্টগ্রাম উপজেলার আউলিয়া আক্তার (২৫)।

তাদের মধ্যে ডা. কিশোর কুমার ধর ছাড়া বাকি ৬ জনকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net