1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে অস্ত্রসহ যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে

রামগড়ে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪০৩ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) ভোররাতে রামগড় থানার এসআই তারেক হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটক যুবকের জরিচন্দ্রপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সজলকে গ্রেফতার করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন জানান, আসামি সুবেল ত্রিপুরা সজল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পিস্তল, একটি কাঠের বাটযুক্ত এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় রামগড় থানায় মামলা (নং-০৭, তারিখ: ১৯/১১/২০২৪) রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net