ঢাকা   ০৪:০৩:০৫ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা নিহত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় টাকার জন্য মাদকাসক্ত পুত্রের হাতে নিহত হয়েছেন এক পিতা। ১ ডিসেম্বর রোববার সকালে মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়নের মৌলভীবাজার গোরস্থানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত ছেলে মুস্তাফিজুর শেখ টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবা সুরমান শেখকে চাপ দিয়ে আসছিল বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোফিজুর শেখ মাদকাসক্ত। মাদক কেনার টাকা জন্য বিভিন্ন সময় বাবা সুরমান শেখের সঙ্গে মুস্তাফিজুরের ঝামেলা লেগে আসছিল। সম্প্রতি টাকার জন্য সে বাবাকে জমি বিক্রি করতে চাপ দেয়। এ নিয়ে রোববার সকালে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবা সুরমান শেখকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে মুস্তাফিজুর শেখ বাড়ি থেকে পালিয়ে যায়।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ছেলে মুস্তাফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারারো ছুরি দিয়ে আঘাত করে।

এ সময় আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা জেলা

তারিখ:০১/১২/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি