1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করেছে : হুইপ ইকবালুর রহিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করেছে : হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩০২ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিক, অসহায় দরিদ্রসহ সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটিও মানুষ খাদ্য সামগ্রী থেকে বাদ যাবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। তিনি বলেন, প্রানঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। পবিত্র রমজান মাসে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দেশবাসী তথা বিশ্ববাসীকে মুক্তি দান করে মহান আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের নুন্যতম মজুরি নির্ধারণ করেছেন । করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা কল-কারখানার শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য সরকার ২শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রণোদনার এই অর্থ স্বচ্ছতার সঙ্গে শ্রমিক কর্মচারীদের কাছে সরাসরি পৌঁছানো জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়ন হতে শুরু করছে।

মহান মে দিবস উপলক্ষে ১ মে শুক্রবার দিনাজপুর আইনজীবী সমিতির চত্বরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া আইনজীবী সহকারীসহ অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েজ উদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সাধারন সম্পাদক এ্যাড. তহিদুল ইসলাম সরকার, সহ-সভাপতি নাসিমা আকতার, সহ-সাধারন সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম, সারওয়ার হোসেন বাবু প্রমুখ। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

একই দিন মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর নিউমার্কেট চত্বরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও দরিদ্র হোটেল-রেস্তোরা শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক তায়েফ বিন শরিফ, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক জগদিশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net