ঢাকা   ০২:৪৯:৩৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ঠাকুরগাঁওয়ে প্রাক্ বড়দিন উদযাপন !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

আসছে আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্ম উৎসব। এ উৎসব ঘিরে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন এর আয়োজনে গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয় র‌্যালীটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা করা হয়। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শমূয়েল সিং এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বাংলাদেশ নিউ কমিউনিটি চার্চ এর চেয়ারম্যান অনন্ত চাকমা, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা প্রধান উপদেষ্টা দানিয়েল সিনহা সহ অন্যান্যরা।
সেখানে বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে অনেক যুগান্তকারী মহাপুরুষদের আগমন ঘটেছে। যাদের অবদান মানব ইতিহাসে চির স্বরণীয়। তেমনী এক সর্বজনবিদিত এবং সর্বশেষ্ট মহাপুরুষ হলেন যীশু খ্রীষ্ট। মানব জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলার দর্শন ও স্বপ্ন তিনি প্রতিষ্ঠিত করেছেন তা চিরকাল মানুষের মনে অক্ষয় হয়ে থাকবে। তিনি শুধু মানুষের পার্থিক জ্ঞানের ভান্ডারকে শক্তিশালী করতেই এই দুনিয়াতে আসেননি বরং মানব জাতির জন্য জীবন, তথা স্বর্গের জ্ঞানের পথকে খুলে দিয়েছিলেন।
তার অসাধারণ জন্ম, অভাবনীয় জীবন-যাপন, অলৌকিক মৃত্যু ও পুনরুত্থান এবং তাঁর স্বশরীরে স্বর্গে গমন তাকে মহাপুরুষ কুলের মধ্যে অনন্য সাধারণ করে তুলেছে। তাই এই বড়দিনকে ঘিরে দেশের মঙ্গল ও ভাতৃত্ববোধ যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ যেন সুস্থ ও শান্তিপূর্ণ সহবস্থানে থাকে এই এই কামনায় প্রভু যিশুখৃষ্টের প্রতি। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে সকল চার্চে যথাযথ ভাবে উৎসবমুখর পরিবেশে যীশু খ্রীষ্টের জন্মদিন উৎসব উদযাপন করা হবে। এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আলোচনা শেষে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি