ঢাকা   ১০:১০:৫৭ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

আওয়ামী লীগের চিহ্নিত নেতা ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সহ পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের খানকা শরীফ এলাকার কতিপয় নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদানকে কেন্দ্র করে বিএনপির আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসব ঘটনায় সংবাদ সম্মেলন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। রোববার (২২ ডিসেম্বর) বিকালে শহরের কালিবাড়িস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।
বক্তব্যে তিনি বলেন, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বর্ধিত সভা চলাকালে জনৈক আব্দুল কুদ্দুস হঠাৎ মঞ্চে উঠেন পড়েন। তখন তাকে বক্তব্য দিতে দেওয়া হয়। বক্তব্যে তিনি বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। এ ব্যাপারে বিএনপির ঠাকুরগাঁও জেলা ও পৌর কমিটির কোনো সিদ্ধান্ত ছিল না। এ ঘটনাটা আওয়ামী সন্ত্রাসীদের বিএনপিতে যোগদানের ঘটনা নয়। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক তারিক আদনান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি