1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার

মোঃ সাইফুল্লাহ;

ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার দীর্ঘ ৭ বছর কারাবরণকারী মাগুরা-২ আসনের সাবেক এমপি ও সফল জেলা সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক কামাল মহম্মদপুর উপজেলার জনগণের ভালোবাসায় সিক্ত হলেন।

রবিবার বিকালে মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় তিনি বলেন,বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর অমানষিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে এ দলটিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আমিও মিথ্যা মামলায় পড়ে দীর্ঘ ৭বছর কারাবরণ করেছি। মনে করে ছিলাম আর হয়তো কোনদিন জেল থেকে মুক্ত হতে পারবো না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে মুক্ত হয়ে আপনাদের সামনে এসেছি। ওয়ান ইলেভেনের সময়ও আমাদের দলের নামে শত শত মামলা হয়েছে। হয়রানির শিকার হয়েছে নেতাকর্মীরা। জুলাই-আগস্টের ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু দেশে এখনো তার শিকড় রয়ে গেছে। তাই আমাদের প্রতিটি পাড়া-মহল্লায়,থানা,ইউনিয়নে বিএনপি’র নেতৃত্বে সবাইকে আরো ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আপনারা মনে রাখবেন “ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়” তাই সঠিক নেতৃত্বে কাজ করতে হবে।

সামনে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে, এছাড়া ভোটার বাড়াতে ও সকলকে ঐক্যের আহবান জানিয়ে তিনি আরও বলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নে মহম্মদপুরে প্রচার প্রোপাগান্ডা চালাতে হবে,গনতন্ত্র টিকিয়ে রাখতে দলীয় অন্তর্কোন্দল ভুলে গিয়ে সকলকে একযোগে কাজ করাতে হবে।
বক্তব্য শেষে তিনি ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন।
মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, ফারুকুজ্জামান, মোঃ আলমগীর হোসেন,খান হাসান ইমাম সুজা, পিকুল খাঁন, সাহেদ হাসান টগর, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ: জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন,মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবু তাহের সবুজ, মহম্মদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব আলীসহ অন্যরা।

মহম্মদপুর উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বি এন পি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৯/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net