1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৮৮ বার

 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ার হারবাংয়ের পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের উদ্যোগে ৬ ও ৭ জানুয়ারি দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল স্থানীয় সীরাত ময়দানে সম্পন্ন হয়েছে।
সোমবার ৬জানুয়ারি শুরু হওয়া দুই দিনব্যাপী এ মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, মাস্টার সরওয়ার আহমদ ও আবদুল হক।
প্রথমদিন আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক অধ্যাপক ড. বি.এম মফিজুর রহমান আযহারী, শায়খ সিফাত হাসান, মাওলানা আবুল বাশার, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহমদ ছফা ও মাওলানা মো. ইসমাইল।
মাহফিল আয়োজক কমিটির মুখপাত্র মো. ইকরামুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও অধ্যাপক মো. হাসেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শিপন।
দুই দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবস মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা তারেক মনোয়ার, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা শায়েখ সালাহউদ্দিন মাক্কী (বিশেষ প্রশ্নোত্তর পর্ব), মাওলানা মুফতি মুহাম্মদ আলী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা আবরার হোসাইন আসহাবী ও মাওলানা ইসমাইল হোসেন আজাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net