1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজার সিটি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এসএম আকতার উদ্দীন চৌধুরী। তিনি এ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং কক্সবাজারের প্রথম অনলাইন পত্রিকা সিবিএন’র সম্পাদক। কলেজ অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং এর চাকরি জীবনের বয়স শেষ হওয়ায় অবসর গ্রহণ করছেন।

কলেজ সূত্র জানিয়েছে, কলেজের গভর্নিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি (সংশোধিত ২০১৯) অনুযায়ী ধারা (৪) এর বিধি ২(i), (ii) ও (iii) অনুবলে জ্যেষ্ঠতা নির্ধারণ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অধ্যক্ষ আবেদন করেন গত ৬ জানুয়ারি। আবেদনের উত্তরে জাতীয় বিশ্ববিদ্যালয় জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষক নিয়ে একটি প্যানেল তৈরি করে।

প্যানেলের তালিকায় থাকা তিনজন প্রার্থী দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে এডহক কমিটির মিটিংয়ে সরাসরি ভোটের মাধ্যমে এসএম আকতার উদ্দীন চৌধুরীকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। ভোটে উপস্থিত ৪ জন সদস্যের সবাই তাকে সমর্থন দেন বলে জানা গেছে।

১২/১/২০২৫

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net