ঢাকা   ০৯:৩০:৩৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নকলায় যুবলীগ নেতা নূর হোসেন গ্রেফতার হারুনুর রশিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

­হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের সাইকেল মেকার হাবিল উদ্দিনের ছেলে উপজেলা যুবলীগনেতা ও নকলা ডাকবাংলোর কেয়ারটেকার নূর হোসেনকে ১৮ জানুয়ারী দিবাগত রাতে নকলা সিনেমা হলমোড় থেকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
এবিষয়ে নকলা থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে নকলা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা নং ১৯৭৪/১৫/৩ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৪ মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত নূর হোসেনের বিরুদ্ধে নামধারী সাংবাদিক হিসেবে তথাকথিত নকলা আওয়ামী প্রেসক্লাবের নামে চাঁদাবাজি, কলাপাড়া গ্রামের জনৈক সাংবাদিকের জমি দখল, পৌর মেয়র লিটন ও কলাপাড়া ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলীর সহযোগিতায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ব্যক্তিগত সমাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতিকালে বর্তমান সরকার, বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নিয়ে বিভ্রান্তিমূলক অপ প্রচার চালানোর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত নূর হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য নকলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন , নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন বাবু, ছাত্রলীগ নেতা নকলা পৌরসভার কর্মচারী ফজলে রাব্বী রাজন ও প্রশাসনের দালাল হিসেবে পরিচিত একজন সাংবাদিক চেস্টা চালিয়ে ব্যার্থ হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি