ঢাকা   ০৭:০৩:০৩ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

মাগুরায় রাতের আঁধারে মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের বীরমুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলামের বাড়ি রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম জানান, উপজেলার ১১ নং পূর্ব শ্রীকোল মৌজার আরএস ৩২১ নং দাগের ১২ শতক জমির উপর ১৯৯২ সালে তিনি তিনটি ঘর নির্মাণ করে বসবাস করতেন। পরে খামারপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে তার নিজস্ব জমিতে আরেকটি বসত বাড়ি নির্মাণ করে বসবাস করেন। সেইসঙ্গে ওই বাড়ি ভাড়া দিয়ে দেন। গত ডিসেম্বরে বাড়িটি মেরামতের জন্য ভাড়াটিয়াদের অন্যত্র বাসা নিতে বলেন। এরপর থেকে বাড়িটির সংস্কারের কাজ চলছিলো। কিন্তু গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ করেই এলাকাবাসীর চিৎকার শুনে সেখানে গিয়ে তার ঘর পোড়ার দৃশ্য দেখে শ্রীপুর ফায়ার সার্ভিসে ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা, ২৫.০১.২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি