1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন-ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মাগুরায় সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন-ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরায় সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠাে দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনতা ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরা- ঢাকা মহাসড়কের মাগুরা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, মাগুরা বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাঃ, সুশান্ত কুমার বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বণিক সমিতির আহবায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো: হুসাইন, জেলা লোক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হুমায়ন ইবনে বাবর, মাগুরা মেডিকেলের ইর্ন্টান চিকিৎসক মালিহা মৌরিন মাহিন, শেষ বর্ষের ছাত্র নঈমুল হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন। এসময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণ-স্বাক্ষর নেয়া হয়। মানববন্ধন-সমাবেশ শেষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা মেডিকেল কলেজ রক্ষা কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।
মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে একটি স্বার্থন্বের্ষী মহল চক্রান্ত করছে। যা মাগুরাবাসি কখনো মেনে নেবে না। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
বক্তারা আরো বলেন গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যহত রয়েছে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস শেষ করে ইর্ন্টাণ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে। ঠিক সেই সময় মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ষড়যন্ত্রকারিদের বলতে চাই মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দেবে মাগুরার সাধারণ জনতা। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর আহবান জানান বক্তারা। আর তার না হলে বৃহৎ কর্মসুচি ঘোষনা করার হুমকি দেয়া হয়ে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net