1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে জুলাই বিপ্লবে নিহত সুলতানের পরিবার পেল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তিতাসে জুলাই বিপ্লবে নিহত সুলতানের পরিবার পেল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩২৯ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

ঈদ উল ফিতর উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লা তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মো: সুলতানের পরিবার পেল ঈদ উপহার সামগ্রী।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন জেডআরএফের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা: মো: মজিবুর রহমান, সদস্য অধ্যাপক জাকির হোসেন ও বাছির মোল্লা প্রমূখ।

উপহার প্রদান কালে কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা: মো: মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পোঁছে দিচ্ছি। সারাদেশে সাড়ে ৮০০ পরিবারকে এ উপহার দেওয়া হবে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা এরই মধ্যে আহতদের সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।

জানা যায়, জুলাই অভ্যুত্থানে আন্দোলনের সময় কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে গুলিতে নিহত হন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মৃত শহিদ উল্লাহ বেপারীর ছেলে মো: সুলতান। তার দুই ছেলে সাকিবুল ও রুহান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net