ঢাকা   ০৯:৪৪:০২ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফটিকছড়িতে এডভোকেট মোহাম্মদ নূরুল হুদা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৫৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ির জাফতনগরে কিংবদন্তি আইনজীবী ফটিকছড়ির কৃতি সন্তান মরহুম এডভোকেট নুরুল হুদা প্রতিষ্ঠিত এডভোকেট মোহাম্মদ নূরুল হুদা জনকল্যাণ ট্রাস্ট ও যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবি সংগঠন দি হেভেন ফাউন্ডেশন ইউকে এর যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ শে মার্চ শুক্রবার বাদে আসর পবিত্র খতমে কোরআনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জুনির বাপের মসজিদ কমিটির ব্যবস্থাপনায় জুনির বাপের মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
এরপর আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এডভোকেট মোহাম্মদ সরোয়ার কামাল, জাফতনগর ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া।
রমজানের তাৎপর্য, ফজিলত ও বিভিন্ন ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করেন জুনির বাপের মসজিদের খতিব আনোয়ারুল মোস্তফা হেজাজী ও শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ ঈসমাইল আলকাদেরি।
মরহুম এডভোকেট মোহাম্মদ নুরুল হুদার কনিষ্ঠ সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলী রেজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ট্রাস্ট এর পক্ষে ট্রাস্টি ব্যারিস্টার মোহাম্মদ আলী রেজা, মসজিদ কমিটি, আবু জাবের সায়েম, জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন, গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য: এডভোকেট মোহাম্মদ নুরুল হুদা দীর্ঘ এক যুগেরও বেশি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে নুরুল হুদার মৃত্যুর পর তাঁর বড় সন্তান মরহুম ইঞ্জিনিয়ার আলী আশরাফ মসজিদের দায়িত্ব বুঝে নেন। তাঁদের দুজনের দায়িত্ব পালনকালীন সময়ে মসজিদের ব্যাপক উন্নয়ন ও সংস্কার সাধিত হয়। সেই ধারাবাহিকতায় মরহুমের কনিষ্ঠ সন্তান উত্তরসূরীদের দৃষ্টান্ত অনুসরণ করে মসজিদের খেদমতে নিজেকে সম্পৃক্ত করতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি