1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার মিয়াবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলো। অভিযানকালে মিয়াবাজারস্থ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, সেবাগ্রহীতাকে সঠিকভাবে ওজনে পণ্যসামগ্রী দেওয়া হচ্ছে কিনা, প্রতিটি পণ্য বা সেবার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত হয়েছে কিনা তাহা যাচাই করা হয়।

এ সময় মিষ্টি, দই, টোস্ট, ব্রেড ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য তৈরি এবং বাজারজাতকরণের লাইসেন্স না থাকা, পণ্য ওজন ও পরিমাপদন্ড সঠিকভাবে কাজ করছে কিনা সেই মর্মে বিএসটিআই এর কোন ক্যালিব্রেশন সার্টিফিকেট না থাকা সহ উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার দায়ে গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং তৎক্ষণাৎ তা আদায় করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে আশেপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে সতর্ক করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মিয়াবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক চার ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net