1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইজারাকৃত বাজার বিলুপ্ত করে বিকল্প হাট সৃজন, রাজস্ব ক্ষতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

ইজারাকৃত বাজার বিলুপ্ত করে বিকল্প হাট সৃজন, রাজস্ব ক্ষতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ২৫ বছরের পুরানো ইজারাকৃত গরু বাজারের কাছে বিকল্প হাট বসিয়ে এক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি গ্রুপ। হাটে ব্যাপারীদের আসতে বাধা দেওয়া এবং তাদের সৃজনকৃত হাটে কেনা বেচা করতে বাধ্য করা হয়েছে। এতে একদিকে যেমন রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নে হাতিয়া বাজার নোয়াখালীর দক্ষিন অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট। বাজারটিতে প্রতি শনি ও মঙ্গলবার গরু, মহিষ, ছাগল, ভেড়ার বিশাল হাট বসে। কেনা বেচার জন্য চট্টগ্রাম, কুমিল্লাসহ বৃহত্তর নোয়াখালীর আশপাশের লোকজনের অন্যতম পছন্দের এ বাজারে আসেন। এ বাজারে ব্যাপক হারে বেচা বিক্রির চাহিদার কারণে এ বছরে ইজারা মূল্য ১ কোটি ৪৮ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। এ বছর বাজারটি ইজারা পেয়েছেন আমিরুল ইসলাম মতিন নামের একজন।

ইজারাদারের অভিযোগ, এ বাজারের আশে পাশে ইতিপূর্বে কোন গরুর বাজার ছিল না। হঠাৎ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আজ একই দিনে আমাদের বাজারকে ক্ষতিগ্রস্ত করা জন্য নতুন করে পথিমধ্যে একটি বাজার বসায়। আমাদের ইজারাকৃত হাতিয়া বাজারের উদ্দেশ্যে গরু নিয়ে আসার সময় ব্যাপারীদের পার্শ্ববর্তী  সূবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট বাজারে জোরপূর্বক গাড়ী থেকে গরু নামিয়ে বাজার বসাতে বাধ্য করে। এতে করে হঠাৎ রাস্তার দুই পাশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। অন্যদিকে ইজারাদার হিসেবে আমার বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি সূবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দত্তের হাটের গরু ব্যাপারী নাসির উদ্দিন জানান, আমারা হাতিয়া বাজারে দীর্ঘ দিন ধরে গরুর ব্যবসা করে আসছি। সেখানে বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা ছিল। আজকে আমরা ভূঁইয়ার হাট হয়ে হাতিয়া বাজার আসার পথে আমাদের রাস্তার উপর থামিয়ে দেয় একটি গ্রæপ। তারা সামনে হাতিয়া বাজারে না গিয়ে এখানে গরু বেচা কেনা করার জন্য চাপ সৃষ্টি করে।

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জিল্লুর রহমান রাসেল
হাতিয়া প্রতিনিধি
২৩.০৪.২০২৫

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net