1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরা খিলখেতে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজি গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

উত্তরা খিলখেতে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজি গ্রেফতার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার

এস কে সানি (উত্তরা ঢাকা):

খিলক্ষেত বাজার এলাকায় স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজির অভিযোগে উঠে এসেছে।

মঙ্গলবার ২২ এপ্রিল মোঃ আব্দুর রহিম এবং মোঃ মনির হোসেন লিটনকে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার করেছে।

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১১:১৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ।

স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদা আদায়কারী মোঃ আব্দুর রহিম এবং মনির হোসেন লিটনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, উক্ত দুইজন চাঁদাবাজ নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট হতে দৈনিক হারে চাঁদা আদায় করে থাকে।

এছাড়াও চাঁদাবাজ মোঃ মনির হোসেন লিটনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ৮টি মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net