1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও- লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৬০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও- লাহিড়ী ও নেকমরদ রুটে বাস চালুর দাবী উঠেছে । সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে সামাজিক আন্দোলন।সবার দাবী ঠাকুরগাঁও-নেকমরদ লাহিড়ী রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হোক। তারা প্রধান সড়ক থেকে দ্রুতগামী বাহন যা স্থানীয় ভাষায় পাগলু,নসিমন ও ভটভটি নামে নামে পরিচিত -সেসব নিষিদ্ধের দাবী জানান এবং এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এই রুটে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ নিহত ও আহতের ঘটনা ঘটছে। এক পরিসংখ্যানে জানা যায়, বিগত অক্টোবর-২৪ থেকে এপ্রিল-২৫ পর্যন্ত ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী রুটে মোট ১১ টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এতে ০৭ জন নিহত, ৩৬ জনের পঙ্গুত্ব বরণ ও ৫৯ জন গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও শামিল হচ্ছেন এই আন্দোলনে। তারা নিরাপদ বাহন হিসেবে ঠাকুরগাঁও -লাহিড়ী রুটে পুনিরায় বাস সার্ভিস চালু করার দাবী জানান। আন্দোলনের অংশ হিসেবে এই আন্দোলনে নেতৃত্বদান কারীরা ৩ মে, ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাথে সাক্ষাৎ করে বাস সার্ভিস চালু করার দাবী তোলার পাশাপাশি সহনশীল ভাড়া নির্ধারণ, যাত্রী সেবার মান উন্নয়ন নিয়েও কথা বলেন তারা। এ সময় মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু সহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি এডভোকেট জাহিদ ইকবাল, সা.সম্পাদক ননী বাবু, জাহেদ আনোয়ার রাসেল, সহকারি অধ্যাপক জাকির হোসেন,প্রভাষক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাস সার্ভিসের অতি পুরাতন ঠাকুরগাঁও-লাহিড়ী রুটে গত প্রায় এক দশক থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net