1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ডিবি পুলিশের হাতে মাদকসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

মাগুরায় ডিবি পুলিশের হাতে মাদকসহ আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার এস আই মানিক কুমার শিকদারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল সন্ধ্যায় শ্রীপুর উপজেলার গোয়ালদহ ঘাট এলাকার আব্দুল কাদেরের অস্থায়ী মুদি দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করার সত্যতা নিশ্চিত করেছে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী।

আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কোনাগ্রামের আবু বক্কার মন্ডলের পুত্র বিপ্লব মন্ডল ও মাগুরা জেলার শ্রীপুর সদর ইউনিয়নের মোঃ মতিয়ার রহমান বিশ্বাসের পুত্র মেহেদী হাসান শফিক।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা ডিবি পুলিশের একটি টিম দুইজনকে মাদকসহ আটক করেছে। তাদের মধ্যে বিপ্লব মন্ডলের কাছ থেকে ১৭ পিছ ও মেহেদী হাসান শফিকের কাছে থেকে ১০ পিছ ইয়াবা উদ্বার করা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মানিক কুমার শিকদার বাদী হয়ে একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
৭/৫/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net