ঢাকা   ১১:৫৪:৩৬ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

তরুণদের হাত ধরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৩১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে তরুণদের বড় একটা অংশগ্রহণ ছিল। আমরা দল ঘোষণা পর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি। আমরা ৬৪ জেলার প্রত্যেকটি জায়গার মানুষের সঙ্গে কথা বলেছি। ফিল্ডে গিয়েছি, ডাটা সার্ভে করেছি। বাংলাদেশকে একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন কীভাবে আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে গত দুই মাস পরিশ্রম করার পর আমরা একটি পর্যায়ে এসেছি।

এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশের সামনের যে সুযোগ এসেছে, এটা প্রতিটি দেশের ক্ষেত্রে ১০০ বছর, ২০০ বছর পরে আসে। তরুণদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরাতে চাইলে এই ফোর্স ছাড়া আমাদের উপায় নেই। এই ফোর্সকে কাজে লাগানোর জন্য আমাদেরকে অর্গানাইজ করতে হবে। ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের ফোর্স প্রয়োজন। আশা করি জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি