1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলাম প্রচারে নারীদের অবদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

ইসলাম প্রচারে নারীদের অবদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৮৩ বার

আহনাফ আদিল  ইহান :

ইসলাম প্রচার করা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এর মাধ্যমে অনেক মানুষ হেদায়াত পায়।‌ সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। সামর্থ্য অনুযায়ী ইসলাম প্রচার করা প্রত্যেক মুসলিমের একান্ত কর্তব্য।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও। (বুখারি, হাদিস : ৩২১৫)

যুগে যুগে ইসলাম প্রচারে পুরুষদের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁরা ছিলেন ঘরের ভেতরে আলোকবর্তিকা আর প্রয়োজনে মাঠের বীরাঙ্গনা। ইসলাম প্রচার, প্রতিষ্ঠা ও রক্ষায় তাঁদের অবদান ও আত্মত্যাগ কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।

ইসলাম গ্রহণে নারীর অবস্থান

রাসুলুল্লাহ (সা.) নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে তাঁর নিকটাত্মীয় এবং পরিচিত বন্ধু-বান্ধবদের ইসলামের দাওয়াত দিতেন। তাঁদের মধ্যে খাদিজা (রা.) প্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে তিনি প্রথম নামাজ আদায় করেন। তিনি প্রথম কিবলার অনুসারী ছিলেন।

এরপর পর্যায়ক্রমে ওরাকা ইবনে নওফেল (রা.), আলী (রা.), জায়েদ ইবনে হারিসা (রা.) এবং আবু বকর সিদ্দিক (রা.) ইসলামের ছায়াতলে আসেন। (সিরাতুল মুস্তফা : ১/১৩৭)

খাদিজা (রা.) শুধু সর্বপ্রথম ইসলামই গ্রহণ করেননি, বরং এর বহু আগে থেকেই তিনি রাসুলুল্লাহ (সা.)-কে সাহস, মানসিক শক্তি ও আর্থিকভাবে সহযোগিতা করতেন। রাসুলুল্লাহ (সা.)-এর নিকট প্রথম ওহি অবতীর্ণ হওয়ার পর ভীত-সন্ত্রস্ত অবস্থায় ঘরে এসে খাদিজা (রা.)-কে বলেন, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও।

এরপর সব ঘটনা শুনে খাদিজা (রা.) বলেন, আল্লাহর কসম! আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয়-স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। (বুখারি, হাদিস : ৩)

সুতরাং তিনি ছিলেন একাধারে প্রিয়তমা স্ত্রী, সমর্থক এবং সহযোগী ইসলাম প্রচারক।

ইসলাম গ্রহণে নারীদের বায়াত

নারীদের সক্রিয় অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বায়াত বা আনুগত্যের অঙ্গীকার। ইসলাম পুরুষের পাশাপাশি নারীর জন্যও দায়িত্ব, কর্তব্য ও নৈতিকতার শিক্ষা দিয়েছে। এর প্রমাণ মেলে ইসলামের সূচনালগ্নেই নারীদের বায়াত গ্রহণের মাধ্যমে।

ইতিহাস সাক্ষ্য দেয়, প্রথম বায়াত নবুওয়াতের দশম বছরে হজের মৌসুমে সংঘটিত হয়। তখন মদিনার ছয়জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ঈমান ও আনুগত্যের শপথ গ্রহণ করেন। এটাই ছিল আকাবার প্রথম শপথ। নবুওয়াতের ১৩তম বছর মদিনার ৭৫ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর হাতে আনুগত্যের শপথ গ্রহণ করেন। তাঁদের মধ্যে ৭৩ জন পুরুষ এবং দুজন নারী ছিলেন। এটাই ছিল ইতিহাসে নারীদের প্রথম বায়াত গ্রহণের ঘটনা। নারী দুজনের একজন ছিলেন উম্মে উমারা নুসায়বা বিনতে কাব। দ্বিতীয় জন ছিলেন উম্মে মানী আসমা বিনতে আমর। (ইবনে হিশাম : ১/৪৪০-৪৪১)

ইসলামের প্রথম শহীদ নারী

যুগে যুগে যাঁরা আল্লাহর রাহে প্রাণ উৎসর্গ করেছেন তাঁদের মধ্যে অন্যতম প্রধান হলেন সুমাইয়া (রা.)। তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর বিশিষ্ট সাহাবি ইয়াসির (রা.)-এর স্ত্রী ও আম্মার (রা.)-এর জননী। ইসলাম গ্রহণের অপরাধে মক্কার কাফিররা তাঁদের ওপর কঠোর জুলুম নির্যাতন করত। যখন রাসুলুল্লাহ (সা.) আম্মার, তাঁর পিতা ইয়াসির (রা.) এবং তাঁর মা সুমাইয়া (রা.)-কে বিপদগ্রস্ত দেখতেন, তখন বলতেন, হে ইয়াসির পরিবার, সবর কর। কখনো বলতেন, হে আল্লাহ, তুমি ইয়াসির পরিবারকে ক্ষমা করো। আবার কখনো বলতেন, তোমাদের জন্য বেহেশতের সুসংবাদ, তোমাদের আশা পূর্ণ হবে। তাঁদের হৃদয়ে ঈমানের অটল দৃঢ়তা এতটাই ছিল যে, কোনোভাবেই তাঁদের ইসলাম থেকে দূরে সরানো যায়নি। জুলুম-নির্যাতনের এক পর্যায়ে আবু জাহেল বর্শা দিয়ে সুমাইয়া (রা.)-কে আঘাত করে নির্মমভাবে শহীদ করে। এই মহান নারীর রক্তে সিক্ত হয় ইসলামের প্রথম শহীদির ইতিহাস। (সিরাতুল মুস্তফা : পৃ. ১৯৯)

সুমাইয়া (রা.) প্রমাণ করেছেন, একজন নারীর ঈমান ও ত্যাগ কতটা দৃঢ় হতে পারে। তাঁর এই আত্মোৎসর্গ পরবর্তী প্রজন্মের মুমিন নারীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net