1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দাউদকান্দিতে আওয়ামী লীগের দোসর দিয়ে ইউনিয়ন বিএনপি গঠিত, এলাকায় চরম উত্তেজনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

দাউদকান্দিতে আওয়ামী লীগের দোসর দিয়ে ইউনিয়ন বিএনপি গঠিত, এলাকায় চরম উত্তেজনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৩৭ বার

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দিতে আওয়ামী লীগের দোসর দিয়ে ইউনিয়ন বিএনপি গঠনের অভিযোগ উঠেছে। আগামী শনিবার (২৪মে) ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলনে ডক্টর খন্দকার মারুফ হোসেনের উপস্থিতিতে আওয়ামী লীগের দোসর তসলিম আহমেদকে সভাপতি ঘোষণা করা হবে এমন খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে এলাকার বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, তসলিম আহমেদ ২০১৮ সালের রাতের ভোটে আওয়ামী লীগের ব্যানারে আব্দুস ছবুর ইঞ্জিনিয়ারের নৌকা প্রতীককে নির্বাচিত করতে অনেক কাজ করেছে। নৌকাকে বিজয় করেছে, পাশাপাশি তসলিম আহমেদ গোপনে আওয়ামী লীগে যোগদান করেছে। ৫ আগস্টের ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তাছাড়া এই তসলিম আহমেদ আওয়ামী লীগের চেয়ারম্যান আসলাম মিয়াজির সাথে মিলে জমির দালালি করে। সালিসি করে ঘুষ খাওয়া সব ধরনের অপকর্ম করেছে।

৫ ই আগস্ট এর পর তসলিম আহমেদ বিএনপি’র নেতা জসিমকে ম্যানেজ করে আবার বিএনপিতে চলে আসে। দাউদ কান্দির সুন্দলপুরে ২৪ তারিখের সম্মেলন ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরো জানা যায় বিএনপির দুঃসময়ের হামলা মামলার স্বীকার হওয়া কাউকেই সভাপতি প্রার্থী হতে দেওয়া হয়নি। একটা পকেট কমিটিকে ২৪ তারিখ সম্মেলনে ঘোষণা করা হচ্ছে। এলাকার নেতাকর্মীরা তারেক রহমানের সহযোগিতা কামনা করছে।

সূত্রটি আরো জানিয়েছে, তসলিম আহমেদ আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার এবং আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের সাথে এবং এমপি সবুর সাহেবের সাথে অনেক সখ্যতা ছিল। তসলিমের অনেক ছবি ফেসবুকে ভাইরাল। তারপরও কিসের বলে আজ তসলিমা আহমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হচ্ছে সুন্দলপুরের বিএনপির নেতাকর্মীরা জানতে চায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net