1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না- ড. ইউনুস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

আমাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না- ড. ইউনুস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪৯ বার

নিজস্ব প্রতিবেদক :

 

রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক ইউনূস বলেছেন, আমি যতদিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট কাজ আমাকে দিয়ে হবে না, এই নিশ্চিয়তা দিচ্ছি।

রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে একাধিক রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘আজ বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলেছেন।’

প্রধান উপদেষ্টা নেতৃবৃন্দকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যতয় ঘটবে না। শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার এই কথায় রাজনৈতিক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন’।

অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আমরা বড় ধরনের যুদ্ধাবস্থার ভেতরে আছি। তারা এখন যেভাবে পারে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাই বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। নিজেদের মধ্যে ঐকমত্য থাকতে হবে’।

আওয়ামী লীগ আমাদের পিছিয়ে দিতে চায় উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই বিপ্লবের পর আত্বনির্ভরশীল জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি-এটা যেন সামনের দিকে আরো অগ্রসর হয়’।

নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধবোধ অনুভব করবো’।

জুলাই অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে গড়ে তোলার মহা সুযোগ পেয়েছি বলে তিনি মন্তব্য করেন।

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আমাদের সরকারের তিনটি কাজ। নির্বাচন, সংস্কার ও বিচারিক কার্যক্রম। আমরা যখন পূর্ণ সংস্কার কাজ করতে পারবো, তখন দেখবেন নির্বাচনের ব্যাপারে মানুষের আস্থা পাবো।

গতকাল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেন।

রোববারের বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net