1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মক্কায় পৌঁছেছেন ৮০৭২৩ হজযাত্রী, এ পর্যন্ত মৃত্যু ১৫ জনের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

মক্কায় পৌঁছেছেন ৮০৭২৩ হজযাত্রী, এ পর্যন্ত মৃত্যু ১৫ জনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩২২ বার

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২০৮টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। এবার হজে গিয়ে নতুন করে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫ জনের মৃত্যু হলো।

সর্বশেষ বৃহস্পতিবার (২৯ মে) গাজীপুর পূর্ব টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুর সড়ক সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও জয়পুরহাট পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩) মক্কায় মারা গেছেন। তারা সবাই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

শনিবার (৩১ মে) হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি, সৌদি এয়ারলাইন্সের ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net