ঢাকা   ০৪:৩৩:১২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রাহক সুরক্ষায় ন্যাশনাল লাইফ প্রতিশ্রুতিবদ্ধ: প্রবীর চন্দ্র দাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৩৪ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদক:

কর্মসংস্থান সৃষ্টি, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাকেই মূল লক্ষ্য হিসেবে নিয়ে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি এগিয়ে চলছে বলে জানিয়েছেন কোম্পানীটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস, এফসিএ।

তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কোম্পানীর সম্মানিত উদ্যোক্তারাও শুরু থেকেই এই লক্ষ্যে অবিচল থেকেছেন।

সম্প্রতি অর্থভিশনের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

১৯৮৫ সালে প্রতিষ্ঠার সময় থেকেই শুধু বীমা সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। প্রবীর চন্দ্র দাস বলেন, “দেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো আমাদের অন্যতম অগ্রাধিকার। এই দু’টি বিষয়কেই আমরা সমান গুরুত্ব দিয়ে আসছি।”

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের বীমা দাবির পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রাখছে বলেও জানান তিনি। “বীমা দাবির সময় দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা দিয়ে আমরা গ্রাহকদের আস্থা ধরে রেখেছি। এতে গ্রাহকরা যেমন সন্তুষ্ট হচ্ছেন, তেমনি প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পেয়েছে,” বলেন প্রবীর চন্দ্র দাস।

বর্তমানে প্রতিষ্ঠানটি জীবন বীমা খাতে দেশের অন্যতম বৃহৎ কোম্পানী। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং বিভিন্ন আর্থিক খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি জানান, “শুধু শহরেই নয়; কর্মসংস্থান, পুজি গঠনের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক উন্নয়ন ও স্বাভলম্বী করতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই গ্রামাঞ্চলেও ন্যাশনাল লাইফের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তিনির্ভর এবং গ্রাহক সেবা চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিষ্ঠানটির সিএফও। তিনি বলেন, “বীমা খাতের উন্নয়ন এবং মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টের ওপর জোর দিচ্ছি।”

প্রতিষ্ঠার চার দশক পার করেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তাদের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে কখনও বিচ্যুত হয়নি। বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক ও সেবামুখী হয়ে উঠছে। দাবী পরিশোশোধের সক্ষমতা সুদৃঢ় রাখতে গ্রাহকের আমানত সুরক্ষায় বিনিয়োগের বহুমাত্রিকরণে কোম্পানীটি নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সরকারী ট্রেজারী বন্ডে বিনিয়োগের মাধ্যমে কোম্পানীর আর্থিক ভিত্তি মজবুত রেখেছে।

ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ন্যাশনাল লাইফ আরও অধিকতর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন চৌকস হিসাববিদ প্রবীর চন্দ্র দাস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি