ঢাকা   ১০:১৩:২৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শিমুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভার, আশুলিয়া প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) ফজরের নামাজের পর কোনাপাড়া উসমান বিন আফফান মাদরাসা মিলনায়তনে (পুকুরপাড়, জিরানী) এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল এবং সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াত সভাপতি মো. আল আমিন লস্কর।

প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার বায়তুলমাল সেক্রেটারি মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা জামায়াতের সাবেক আমির মো. আকতারুল ইসলাম এবং আশুলিয়া থানা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সেক্রেটারি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান মনির।

আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. মাওলানা মো. মাহমুদুল হাসান এবং বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. মোফাস্সিল হক সহ আরও অনেকেই।

ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সম্মেলনে সাংগঠনিক পরিকল্পনা, বায়তুলমাল সপ্তাহের তাৎপর্য ও দায়িত্বশীলদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মীদের উদ্দেশে আগামী দিনের করণীয় ও কর্মপরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “ঈদের আনন্দকে কেন্দ্র করে আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও দ্বীনি দায়বদ্ধতা আরও গভীর হয়েছে। এই সফল আয়োজন আমাদের সাংগঠনিক বন্ধনকে আরও মজবুত করবে।”

দোয়া-মুনাজাত ও ইসলামী আদর্শভিত্তিক আলোচনার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল ঈদের খুশির পাশাপাশি কর্মীদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি