1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬৩ বার

চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। চাঁদাবাজদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন অনুষ্ঠান অথবা আগে স্থানীয় নির্বাচন, এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশ ও জাতির সর্বনাশ করতে চাইছে কিছু মানুষ।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net