1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারকেও হাসিনার গডফাদারমুক্ত করতে হবে: নাহিদ ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

কক্সবাজারকেও হাসিনার গডফাদারমুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮০ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য ছিলো, মাদকের অভয়ারণ্য ছিলো। নারায়নগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। কক্সবাজারকেও হাসিনার গডফাদার মুক্ত করতে হবে। আমরা নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিবো না।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনাময় জায়গা হিসেবে। বাংলাদেশের ভবিষ্যত, সম্ভাবনা এই বঙ্গোপসাগরে। আমাদের সমুদ্রশক্তি, নৌশক্তিতে শক্তিশালী হতে হবে। তার জন্য কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। কক্সবাজারকে পুরো বিশ্বের কাছে মডেল হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই।

নাহিদ ইসলাম বলেন, রোহিঙ্গা ইস্যু একটি বাংলাদেশের জন্য সমস্যা হয়ে আছে। রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি আমাদের দরদ রয়েছে। তাদের অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। তার মানে এই নয় যে, বাংলাদেশ বছরের পর বছর তাদের দায়িত্ব নেবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাবো ড. ইউনুসের প্রতি আহবান জানাবো, সমগ্র বিশ্ববিবেকের প্রতি আহবান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন।

জনসভায় নাহিদ ইসলাম ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net