1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাত পোহালেই ৫ মে! মনে আছে কি এই দিনটির কথা! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রাত পোহালেই ৫ মে! মনে আছে কি এই দিনটির কথা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩১২ বার

অলিউল্লাহ নোমান |
রাত পোহালেই ৫ মে! মনে আছে কি এই দিনটির কথা! ২০১৩ সাল। বাংলাদেশে ইসলাম ও মুসলিম বিদ্বেষী জাগরন এবং চেতনার উল্লাস চলছিল ফেব্রুয়ারি থেকে। ফ্যাসিবাদের কালো থাবায় আক্রান্ত গোটা দেশ। কথিত গণজাগরণের নামে ফ্যাসিবাদের নগ্ন উল্লাস। এর বিরুদ্ধেই জেগে উঠেছিলেন দেশের মাটির সাথে সম্পৃক্ত একদল ওলামায়ে কেরাম। তাদের প্রেরণা দিয়েছিলেন দেশপ্রেমিক আম জনতা। প্রকৃত গণজাগরণ শুরু হয়েছিল ৫ মে ভোর থেকে। দুপুরে সবার মোহনা ছিল ঢাকার শাপলা চত্তর। লাখো মানুষের পদভারে রাজপথ উত্থাল হয়ে উঠে।
রাতে অবস্থান নেয়া হয় শাপলা চত্তর ঘিরে। গণ জাগরণের নামে একদল ইসলাম বিদ্বেষী কথিত ব্লগারের নেতৃত্বে শাহবাগের অবস্থানের ৪ স্থরের নিরাপত্তা দিয়ে নিরাপদ রাখার ব্যবস্থা হয় দিনের পর দিন। পোলাও, কোরমা, বিরিয়ানী সরবরাহ করা হয় নিয়মিত।
অপরদিকে শাপলা চত্তরে জমায়েত হওয়া গণ মানুষদের একরাত অবস্থান সহ্য হয়নি! রাতের মধ্যেই তাদের তাড়াতে হবে। বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী পরিকল্পিত হামলা চালায় শাপলা চত্তরে। সারাদিনে ক্লান্তি নিয়ে কেউ ঘুমাচ্ছিলেন। কেউ আল্লাহর জিকির করছিলেন। নিরীহ মানুষদের উপর ঝাপিয়ে পড়ে সশস্র যৌথ বাহিনী।
একটি পত্রিকার প্রথম পাতা এবং শেষ পাতার ছবি দেয়া আছে। এই ছবি বলে দিচ্ছে কি ঘটেছিল ওই রাতে।
সশস্র অভিযানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দুইজনের ছবিও দেয়া আছে। এই অভিযানের সফল নায়ক তারাই। একজন ছিলেন তখন ঢাকার পুলিশ কমিশনার। আরেকজন ছিলেন বিজিবি’র প্রধান। তাদের দক্ষ নেতৃত্বেই অভিযান হয়েছিল শাপলায়।
শাপলার আন্দোলন সফল, নাকি ব্যর্থ হয়েছিল? এর মূল্যায়ন করবে ভবিষ্যত ইতিহাস। তবে শাহবাগের চলমান উচ্ছাস থেমে গিয়েছিল সেদিনই।
আবারো একদিন দেশের মানুষ জেগে উঠবে অন্যায় অবিচারের বিরুদ্ধে। সে জাগরনে ভেসে যাবে ফ্যাসিবাদ। অধিকার হারা জনগন ফিরে পাবেন তাদের সব অধিকার।বিনা ভোটের সরকার নয়। কায়েম হবে জনগনের সরকার। সে প্রত্যাশা জাগিয়ে রাখছে ৫ মে!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net