ঢাকা   ০৮:৫০:৫৮ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭৪৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশে বর্তমানে ৭ হাজার চিকিৎসকের সংকট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা আছে সরকারের।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চিকিৎসকদের বৈষম্য দূর করতে ৭ হাজার সুপারনিউমারারি পদোন্নতির ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি ৪৩ হাজার জ্যেষ্ঠ নার্সের মধ্যে কয়েকজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের কাজে ধীরগতির কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন পক্ষ একে অন্যের বিরুদ্ধে মামলা করায় কাজের গতি আরও কমে গেছে। তবে আমরা ডিজিটাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে পদোন্নতিতে কোনো ধরনের বাণিজ্য না হয়। ’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্যখাত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তা সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে বলেও জানান উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি