1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংখ্যালঘু পরিবারের ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

সংখ্যালঘু পরিবারের ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪০৫ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পৈতৃক ফসলি জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীসহ আশপাশের এলাকার তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দখলকৃত জমির পাশে গিয়ে শেষ হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভূমিদস্যু সুখের ঠিকানা হাউজিং কোম্পানি স্বত্বাধিকারী এম.এ হালিম, মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন, সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, যুবলীগ নেতা রাম প্রসাদ বিশ্বাস ও কেয়াইন ইউপি সদস্য গোবিন্দ মিলে ভূয়া জন্ম নিবন্ধন ও ভূয়া ওয়ারিশ সনদ তৈরি করে জাল দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের ফসলি জমি জবরদস্তি বালু দিয়ে ভরাট করে দখল করেছে। এ সময় বক্তারা অবিলম্বে দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরো বলেন এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে এই মানববন্ধন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net