1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় জমি বিরোধের জেরে  ভাইপোর হাতে চাচা খুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

পটিয়ায় জমি বিরোধের জেরে  ভাইপোর হাতে চাচা খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩২০ বার

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :
চট্টগ্রাম পটিয়া উপজেলা  শোভনদন্ডী ইউনিয়নের ৪ নং ওযার্ডের  ইউসুফের পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে  বুদরুছ মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃঁত্যু ঘটে।

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোলাইয়ার বাড়ি এলাকায় গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছিল। নিহত বুদরুছ মিয়া একই এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র।

এ ঘটনায় নিহতের পুত্র  মামুনুর রশিদ ভূট্টো বাদী হয়ে ৫ জনকে এজাহারনামীয় আসামী উল্লেখ করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন, নুরুল আলম, মাহববুল আলম, নাবিল, আয়েশা বেগম, শাহীন আকতার ।

নিহত ব্যক্তির পুত্র মামুনুর রশিদ ভূট্টো বলেন, দীর্ঘদিন ধরে তার পিতা বুদরুছের সাথে  চাচা জালাল আহমদ  ছেলে নুরুল আলম ও মাহবুবুল আলমের জমি নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার দুপুরে  নুরুল আলম ও মাহবুবুল আলম বিরোধীয় জায়গায় সার্ভেয়ার দিয়ে পরিমাপ করায় আমরা বাধা প্রদান করি। এ নিয়ে আমার পিতা বুদুরছ মিয়ার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আমার পিতা ও ভাইকে মারধর করেন। মাথায় লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাদের দুইজনকে প্রথমে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তাদেরকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে নিহতের পুত্র গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছেন। তবে তাদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net