1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার

শিক্ষার্থী ও অংশীজনদের মাঝে দুর্নীতি প্রতিরোধের মানসিকতা তৈরীর লক্ষ্যে কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পৃষ্টপোষকতায় ঈদগাঁও উপজেলার  পোকখালী আদর্শ উচচ বিদ্যালয়ের সততা সংঘের পরিচালনায় সততা স্টোরের যাত্রা শুরু করা হয়েছে।

 

৪ নভেম্বর ( মঙ্গলবার)  জেলা দুর্ণীতি দমন কমিশন কক্সবাজারের উপসহকারী পরিচালক মুহাম্মদ মামুনুর রশীদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান শেষে ফিতা কেটে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন।

 

এসময় তিনি বলেন,  সততা স্টোরে  শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রয়োজনীয় শিক্ষা সীমগ্রী ও বিভিন্ন ক্রয়সাধ্য শুষ্ক খাবার ডিসপ্লে করে রাখা আছে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য বাছাই করে রেজিস্টারে এন্ট্রি করার পর নির্ধারিত মূল্য ক্যাশবক্সে রেখে চলে যাবে। বিক্রি বা লেনদেনের জন্য কোন সেলসম্যান থাকবেনা। সম্পুর্ণ লেনদেন সংঘটিত হবে শিক্ষার্থীদের সততার ভিত্তিতে। এ প্রতিষ্ঠানের যথাযথ ব্যবহার করে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততা চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস। আমি স্কুলের সততা সংঘের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

 

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সহকারী শিক্ষক রশিদ আহমদ, মনোয়ারা বেগম, আহসান হাবিব সোহাগ, জয়নুল আবেদীন, আবুল কাশেম বিটু ও তপন কান্তি তালুকদার, জয়শ্রী দেবী ও আব্দুল মোনাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net