1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে কে–৯ ডগ ‘মেঘলা’র ঘ্রাণে ধরা পড়ে মদ; মাছ ধরার নৌকায় মিলল লাখো টাকার ইয়াবা, - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

টেকনাফে কে–৯ ডগ ‘মেঘলা’র ঘ্রাণে ধরা পড়ে মদ; মাছ ধরার নৌকায় মিলল লাখো টাকার ইয়াবা,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার

আবু হুমাইর, টেকনাফ, (কক্সবাজার),

 

কক্সবাজারের টেকনাফে ২ ব্যাটালিয়ন বিজিবির পৃথক দুটি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

 

ইয়াবাসহ আটক ব্যক্তি হলেন, টেকনাফ সদর ৩নং ওয়ার্ড কচুবনিয়া এলাকার মো. শফির ছেলে মো. গফুর আলম (২৪)। এছাড়া দেশীয় মদসহ আটক ব্যক্তি- হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুলের ডেইল এলাকার নজু মিয়ার ছেলে মো. হেলাল উদ্দিন (৫০)।

 

বুধবার (২৬ নভেম্বর) সকালে টেকনাফের জিন্নাখালের বিপরীত পাশে একটি মাছ ধরার নৌকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। একই দিন দমদমিয়া চেকপোস্টে একটি পায়রা বাস সার্ভিস তল্লাশি চালিয়ে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

 

এদিকে টেকনাফ ২ (বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমারের মংডু এলাকা থেকে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এ তথ্য অনুযায়ী সাবরাং বিওপি সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং অভিযানে নৌকাটি আটক করা সম্ভব হয়।

 

তিনি আরও জানান, একই দিন দমদমিয়া চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা বাস সার্ভিস তল্লাশির সময় কে-৯ দল ও নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে থাকা মুরগির বিষ্ঠাভর্তি বস্তায় মাদকের অস্তিত্ব শনাক্ত করে। পরে ওই বস্তা থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং সন্দেহজনক আচরণের কারণে বাসের এক যাত্রীকে আটক করা হয়।

 

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net