1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা করবেন ইউক্রেনের আলোচকরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা করবেন ইউক্রেনের আলোচকরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার

 

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে আজ রেববার মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় আলোচকদের আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই পরিস্থিতিতে কিয়েভ সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই চাপের মুখে রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের আলোচনার আগে, টানা দুই রাত ধরে রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী ও অঞ্চলটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ‘কিয়েভের উপকণ্ঠে শনিবার রাতে একটি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন।’

কয়েক ঘন্টা আগে, ইউক্রেনের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে কৃষ্ণ সাগরে দুটি তেল ট্যাঙ্কারে হামলার জন্য কিয়েভ দায়ী, যেগুলো গোপনে রাশিয়ার তেল পরিবহনের জন্য অনুমোদিত বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার সরকারের জন্য অস্থিরতার মধ্যে এই মার্কিন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

একটি দুর্নীতির তদন্তের ফলে শুক্রবার তাকে তার চিফ অফ স্টাফ এবং শীর্ষ আলোচক আন্দ্রি ইয়েরমাককে বরখাস্ত করতে বাধ্য করা হয়।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রুস্তেম উমেরভের নেতৃত্বে ইউক্রেনের দলের আজ ফ্লোরিডায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন একটি পরিকল্পনা পেশ করেছে, যা মস্কো ও কিয়েভের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করতে চাইছে।

ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মতামত ছাড়াই খসড়া করা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ২৮-দফার প্রাথমিক প্রস্তাবে কিয়েভকে তার পূর্ব দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে এবং কার্যত দোনেৎস্ক, ক্রিমিয়া ও লুগানস্ক অঞ্চলগুলোকে রাশিয়ান হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো বিষয় রাখা হয়েছিল।

ইউক্রেন ও ইউরোপের সমালোচনার পর, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শান্তি পরিকল্পনার খসড়া প্রত্যাহার করে নিয়েছে।

তবে এই সংশোধিত নতুন খসড়াটিও এখনও স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net