1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৫ বার

এস কে সানি (উত্তরা ঢাকা):

ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন (FHSCPF)-এর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার ৬ ডিসেম্বর রাজধানীর অভিজাত এক রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

নতুন কমিটিতে আশরাফুল আলমকে সভাপতি, মোহাম্মদ হোছাইনকে সাধারণ সম্পাদক এবং সোনিয়া আক্তার তৃষ্ণাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ঘোষণার পর সারাদেশের কমিউনিটি প্যারামেডিকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক মোঃ আনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আশরাফুল আলম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান। সংশ্লিষ্টদের দাবি, তাদের পরিকল্পিত ও সমন্বিত নেতৃত্বের ফলেই সারা দেশের প্যারামেডিক সদস্যদের নিয়ে এত বিস্তৃত পরিসরের কেন্দ্রীয় কমিটি গঠন সম্ভব হয়েছে।

নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, নতুন এই পূর্ণাঙ্গ কমিটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করবে। তারা জানান, “সততা, একতা ও নিষ্ঠাকে সামনে রেখে কমিটির প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। প্যারামেডিক পেশাজীবীদের দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতেও অগ্রাধিকার দেওয়া হবে।”

নেতৃবৃন্দ মনে করেন, সংগঠনের নতুন নেতৃত্ব দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাদের প্রত্যাশা, কমিটির কার্যক্রম প্যারামেডিক সেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বাস্তব উপকার বয়ে আনবে।

এদিকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর সারাদেশের সিপি সদস্যদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ প্যারামেডিকদের সংগঠিত ও পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net