ঢাকা   ০৪:২৪:১২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাউজানের কোনো মানুষ অনাহারে থাকবে না- এমপি ফজলে করিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪০৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের রাসবিহারী ধাম মন্দির প্রাঙ্গণে ইমাম মোয়াজ্জিন, মন্দিরের পুরহিত ও বৌদ্ধভিক্ষুদের খাদ্য সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠাকাতে জনসচেতনতা বাড়াতে হবে। সরকারি নির্দেশা মেনে সকলকেই ঘরে থাকতে হবে।এই দুর্যোগে রাউজানের কোনো মানুষ অনাহারে থাকবে না।ইতোমধ্যে রাউজানে নিম্মবিত্ত ও মধ্যবিত্ত ৬০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।৬ মে বুধবার দুপুরে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় তিনটি ধর্মের ৮শত ২০ ইমাম-মোয়াজ্জিম, পৌরহিত ও বৌদ্ধভিক্ষুদের এই উপহার সামগ্রী প্রদান করেন তিনি। জানা যায়, তরুণ রাজনীতিকবিদ ফারাজ করিম চৌধুরীর ত্রাণ তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রমের প্রধান মূখপাত্র উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পূজা কমিটির সাধারণ সম্পাদক যুবললীগ নেতা সুমন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহাদুর, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, তপন দে, সাজু পালিত, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি