1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার

টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি

 

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই দুইটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ ও ‘মা বাবার দোয়া-১০’ নামের দুইটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করা হয়।

 

নৌবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক-কর ফাঁকি দিয়ে ইঞ্জিনচালিত বোটযোগে মিয়ানমারে সিমেন্ট পাচারের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ ও তৎসংলগ্ন গভীর সমুদ্র এলাকায় টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে সন্দেহজনকভাবে চলাচলরত দুইটি কাঠের বোট শনাক্ত করে।

 

নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বোট দুটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেগুলো আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে বোট দু’টি থেকে মোট ১ হাজার ৫০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারচক্রের সক্রিয় ২২ জন সদস্যকে আটক করা হয়।

 

নৌবাহিনী জানায়, জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net