1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপি’র ওয়ার্ড সেক্রেটারি সহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপি’র ওয়ার্ড সেক্রেটারি সহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে স্থানীয় নানকরা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসা মিলনায়তনে জামায়াতে ইসলামীতে যোগদানকৃতদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াত নেতা শাওনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহ জালাল টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াত নেতা আবু ইউসুফ, মাহফুজুর রহমান প্রমুখ।

 

জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকৃত ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের স্মরণ এবং ভয় থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছি। বিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন আমি বিভিন্নভাবে বহু স্থানে বহু মানুষের সামনে লজ্জিত হয়েছি। বিভিন্ন মারামারি-হানাহানি ও বিচার-শালিস নিয়ে ব্যাপক অতিষ্ঠ হয়ে গেছি। বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোন আন্তরিকতা। কেউ কাউকে মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলেও সিনিয়র নেতা কর্তৃক অপমানিত হতে হয়। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সহ দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রীয় ভ‚মিকা রাখার পরও বিভিন্ন মিথ্যা অপবাদ শুনতে আর ভালো লাগে না। কথায় কথায় অপমান আর তুচ্ছ-তাছিল্য করা হয় এখানে। দলীয় প্রোগ্রাম সহ যেকোনো অনুষ্ঠানে গেলে কোন মূল্যায়ন তো করা হয়ই না বরং সেখানে নাম ধরে ধরে সকলের সামনে করা হয় অপমান। তাই আমি আজ আমার জনবল নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। দেশপ্রেম ও আল্লাহর দায়ী হওয়ার তাগাদায় এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net