1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথমবার অভিনয়ে, চমকে দিলেন শাহরুখের মেয়ে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

প্রথমবার অভিনয়ে, চমকে দিলেন শাহরুখের মেয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৯৬ বার

চলতি বছরে বিখ্যাত ভোগ ম্যাগাজিনের কভারে প্রকাশিত হয়েছিলো বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের একটি ছবি। আর তাতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। গুঞ্জন চলছিলো যে বিশেষ কোনো যোগ্যতা না থাকা স্বত্বেও শুধুমাত্র তারকা কন্যা হওয়ার কারনেই ভোগ ম্যাগাজিনের মতো জায়গায় কভার ফটোতে স্থান করে নিয়েছেন সুহানা।

তবে সেসব সমালোচনাকে পেছনে ফেলে প্রথমবারের মতো পর্দায় অভিষেক ঘটলো শাহরুখ কন্যা সুহানার। সোমবার ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে হলিউডের নির্মাতা পরিচালক থেডর গিমেনোর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার নাম ‘দ্য গ্রেট পার্ট অব ব্লু’।

সে চলচ্চিত্রে দেখা মিললো সুহানার। ১০ মিনিট দীর্ঘ এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সুহানার বিপরীতে দেখা যায় রবিন গনেলাকে। তারা দুজনে একজোড়া দম্পতির ভূমিকায় অভিনয় করেন। তবে চলচ্চিত্রটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন সুহানা।

কারন তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ইউটিউবের মন্তব্যের ঘরে তাই শুধু সুহানার জন্যই আসছে অভিনন্দন বার্তা।

সুহানা বর্তমানে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোন করছেন নিউ ইয়র্কে। এর আগে বাবা শাহরুখ খান জানিয়েছিলেন রুপালি পর্দায় আসার আগে তিনি চান তার সন্তানেরা পড়াশোনাটা শেষ করুক। তবে সুহানার প্রথম পর্দার কাজটি কেমন হয়েছে সে ব্যাপারে এখনো কোন মন্তব্য করেননি শাহরুখ খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net