সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কক্সবাজারের ঈদগাঁওয়ে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলা বিএনপি কার্যালয়ে দোআ মাহফিলের আয়োজন করেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক।
বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙ্গালীর সঞ্চালনায় ও আয়োজক আলহাজ্ব আবু ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলাসহ ঈদগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব আবু ছিদ্দিক বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। বরকতময় এ দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সমবেত হয়েছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করেন।
ইফতার পূর্বে বেগম খালেদা জিয়ার পরকালীন মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোআ ও মোনাজাত করা হয়।