ঢাকা   ০৯:১৫:৪৮ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের পর মুক্তিপণ দাবির ঘটনায় কথিত ভিকটিম মো. ইব্রাহিম (১৫) ও তার এক সহযোগীকে উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া ইব্রাহিম রাজশাহীর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর গ্রামের চয়নের ছেলে। তার সহযোগী ঈদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভুতিয়াপাড়ার সোলাইমানের ছেলে টমটম চালক মো. ফয়সাল (১৮)।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন জানান, কথিত ভিকটিমের ফুফাতো ভাইয়ের করা জিডির ভিত্তিতে সিভিল পোশাকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে ইব্রাহিম ও তার সহযোগীকে উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, উদ্ধার হওয়ার পর ইব্রাহিম স্বীকার করে যে, সে তার আত্মীয় কালাম সরদারের অধীনে ঈদগাঁও এলাকায় পাটি বিক্রি করত। ঘটনার দিন পাটি বিক্রির টাকা দিয়ে ভুতিয়াপাড়া এলাকার এক টমটম চালকের সঙ্গে গাঁজা সেবন করে। পরে মালিককে টাকার হিসাব দিতে না পারার ভয়ে তারা পরিকল্পনা করে ধলিরছড়া পাহাড়ে আত্মগোপন করে অপহরণের নাটক সাজায়।

 

এ সময় মোবাইল ফোনে মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং সেই টাকা সহযোগী টমটম চালকের কাছে দিতে বলা হয়।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় টমটম চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসে। পরে সিভিল পোশাকে অভিযান চালিয়ে কথিত ভিকটিমকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি