1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার

নারী শিক্ষার জন্য কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় বাতিঘর হিসেবে কাজ করছে। এ বিদ্যালয়ের পড়ালেখার সুন্দর পরিবেশ ও সুদক্ষ শিক্ষকদের সুনাম এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে। যেকোনো প্রতিযোগীতামূলক কর্মকাণ্ডে আগামীতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব ও সুনাম অক্ষুন্ন রাখবে–এ আশাবাদ ব্যক্ত করেন কিশলয় ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগম।

 

তিনি  শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালযের এসএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় এসব কথা বলেন।

 

শিক্ষক এহেছান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম ও সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তাহামিদ।

 

এসময় তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে তোমরা আজ দাঁড়িয়ে আছো। ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। পরিশ্রম, শৃঙ্খলা ও সততাই সফলতার মূলমন্ত্র। বড় স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করো—তোমরাই একদিন দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এসময় তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষানুরাগি সদস্য ওমর ফারুক, সিনিয়র শিক্ষক এসএম আকবর হোছাইন খোকন, নাজমা আক্তার সিদ্দিকী, বেলাল উদ্দিন, অভিভাবক উক্যজাই মার্মা ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নিয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

 

অনুষ্টানে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রবিউল হোছেন রাশেল, অভিভাবক সদস্য বশিরুল আলম, কর্মরত শিক্ষক এহছানুল কবির, সিদুল কান্তি শর্মা, জয়নাব বাহার, মোঃ রিদুয়ানুল হক, আজিজুর রহমান, নুরুল ইসলাম, সাদিয়াতুল মোস্তারি, প্রু মে মার্মা, তাজনিম উদ্দীন,শাহাব উদ্দিন খোকা, নুরুল আমিন কাদেরীসহ এলাকার সুধীজন, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net