1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান

মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে  ঐতিহ্যবাহী হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পরিবারিক মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল)  দুপুরে উপজেলার খুটাখালী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

 

পরিবারের ১৫০০ সদস্যের উপস্থিততে স্মৃতিচারণ, আনন্দ, আড্ডা, সুখ-দুঃখ, গান, কবিতা- ছড়া কৌতুকে মিলনমেলা মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক আয়োজন, র‌্যাফেল ড্র, শিশু কিশোরদের মূর্ছনা এবং শেকড় নামে একটি পারিবারিক প্রকাশনা স্বজনদের আবেগ-উচ্ছাস প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।

 

মিলনমেলার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অধ্যাপক আ.ন.ম. সিরাজুল ইসলাম ও উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আহবায়ক বিসিবি ব্যাংক খুটাখালী শাখা ম্যানেজার  মোঃ আবদুল হাই। এ সময় তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‌‌এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিড়ে যাবে না।

অনুষ্ঠানে কিশলয় স্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ হোছাইন, শাহাব উদ্দিন চৌধুরী, মাষ্টার জসিম উদ্দিন, মাষ্টার আবুল কালাম, সাইফুল ইসলাম, বেদারুল হক, ব্যবসায়ী শাহাব উদ্দিন কোম্পানি, নুর মোহাম্মদ নুরী, নুর নবী ও মোঃ রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোক্তার আহমদ, অহিদুল আলম, ফরিদুল আলম, মিলনমেলা বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মোঃ আবু তাহের, মোঃ শাহ আলম, মোহাম্মদ এনামুল হক,  অর্থ উপকমিটির কামাল উদ্দিন,  তথ্য সংগ্রহ উপকমিটির নুরুল আলম, আবদুল মান্নান, আসিফ মাওলা, বেলাল উদ্দিন ও মোজাম্মেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আয়োজক কমিটির সদস্য সচিব আরফাত কামাল জিকু জানান, সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আগামীতেও এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

মিলনমেলায় যোগ দিয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ফাউন্ডেশনের উপদেষ্টা, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অধ্যাপক আ.ন.ম. সিরাজুল ইসলাম বলেন, এখানে এসে অনুভব করছি, আপনজনরা কত কাছের, কত আপনার। আগামীতেও এ রকম আয়োজন করা হবে। আরও বড় পরিসরে এ অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।

 

মিলনমেলা বাস্তবায়ন কমিটির সদস্য মিনহাজ উদ্দিন সিকদার ও মোঃ রায়হান যৌথ সঞ্চালনায় দুপুরের মধ্যহ্ন ভোজ শেষে সাংস্কৃতিক ও র‌্যাফেল ড্র বিজয়ীদের  নানা ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

পরে ঐ পরিবারের যারা ইহকাল ত্যাগ করে পরপারে গেছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোআ ও মুনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলানা আবদুল জব্বার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net